
চলে গেলেন সাবেক কাউন্সিলর আয়াত আলী


হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সলর মো. আয়াত আলী আর নেই। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড় ৭টায় হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত নিষ্ঠাবান ও ন্যায় পরায়ন ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।


সাবেক কাউন্সিলর আয়াত আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল আলম লিপন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাদ আসর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং মিয়াবাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত শেষে দাফন করা হবে।

























