হাজীগঞ্জের বেলঘরে জামায়াতের কর্মী সম্মেলন

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৪ | ১:২৪
Link Copied Successfully!

বাংলাদেশের জামায়াত ইসলামের চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেছেন ২০১৭ বছর জামায়েত ইসলাম এর উপর যে নির্যাতন করা হয়েছে তা আমরা কখনো ভুলবো না। আমরা হয়তো নীরব আছি ধৈর্যধারণ করে আছি। কিন্তু এদেশের মানুষ এসব নির্যাতন ভুলে যায়নি এবং ভুলবেনা। এসব কিছুর বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। স্বাধীনতার পর থেকে এদেশে শোষণ করে আসছে। গেল ১৭ বছর বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে তাতেই বুঝা যায় এ দেশ গরিব দেশ না। আমরা ধনী দেশের গরিব মানুষ।

 

শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা ইউনিয়নের বেলঘর আড়ং বাজারে জামায়েত ইসলাম এর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

 

সভায় ইউনিয়ন জামায়েত ইসলামের সভাপতি মোনাব্বের হোসেন সুমনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা কে এম আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামীর হাজীগঞ্জ উপজেলা শাখার আমির বি এম কলিম উল্ল্যাহ ভূঁইয়া, হাজীগঞ্জ পৌরসভা শাখার আমির মাওলানা আবুল হাসানাত পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির মোজাম্মেল হোসেন মজুমদার পরান, পৌরসভা শাখার নায়েবে আমীর হাফেজ মাও. মো. কবির হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর সেক্রেটারি মাওলানা সফিকুর রহমান মজুমদার।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন