মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি সংসদের বিনামূল্যে চোখ অপারেশন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৪ | ১:১০
Link Copied Successfully!

মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

সুবিধাবঞ্চিত মানুষের বিনামূলে চোখের ছানি অপারেশন সহ চোখের অন্যান্য চিকিৎসার উদ্যোগ নিয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদ।

বুধবার (২৩ অক্টোবর ) সকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম অনিক ৪১ জন রোগীদের অপারেশন করার জন্য নির্বাচন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ডা. তাওহিদুল ইসলাম অনিক এর প্রেসক্রিপসন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করে। আগত ৩’শতাধিক রোগী থেকে বাছাই করে ৪১ জন ছানি অপারেশন এবং লেন্স স্থাপনের জন্য তাদের নির্বাচন করা হয়।

বিনামূল্যে চোখের ছানি অপারেশনের পূর্বে আলোচনা সভায় অত্র সংগঠনের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল প্রধান, উপজেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, উপজেলা বিএনপির নেতা আব্দুল আজিজ, উপজেলা যুবদল নেতা হাসানুল কিবরিয়া তপন, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চক্ষু মানুষের পঞ্চ ঈন্দ্রিয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যার চক্ষু নাই, সেই ব্যক্তির জীবন মূল্যহীন। বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের সহযোগিতায় প্রান্তিক মানুষেদের জন্য যে উদ্যোগ গ্রহন করেছে তা খুবই প্রশংসনীয়। সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা ও কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, মানবসেবীদের মধ্যে অন্যতম একটি মহৎ উদ্যোগ।

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের সভাপতি তাজুল ইসলাম মিয়াজ জানান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের পরিচালক সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা নির্দেশে সারা বছর তারা নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারই অংশ হিসেবে সম্প্রতি সংগঠনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দৃষ্টিশক্তি হারাতে বসা প্রায় ৪১ হতদরিদ্র মানুষের চোখের ছানি অপারেশনসহ নতুন লেন্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার আল আমিন, সিনিয়র প্যারামেডিক মো. শরিফ হোসেন, মাসুদ হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ