কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে তিন ভারতীয় আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৪ | ৩:৪৫
Link Copied Successfully!

কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

 

বুধবার (২৩ অক্টোবর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

বিজ্ঞাপন

 

আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন, মো. নাসির (৩৩), চম্পা চিত্রকর (২৫), মো. তামিম (৬)।

 

বিজ্ঞাপন

এ বিষয়ে লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৯/৮-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি (বাতানবাড়ি) নামক স্থান থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করে।

 

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর নাসিরের খালু মো. তোতা মিয়ার বাড়িতে খালাতো বোনের বিয়ের নিমন্ত্রণে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন তারা। ফের ভারতে যাওয়ার সময় তারা আটক হন। পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ