আইনের মাধ্যমে দেখবেন কেয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৪ | ২:৩১
Link Copied Successfully!

সাবরিনা সুলতানা কেয়া। চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি কেয়া নামেই বেশি পরিচিত। দর্শকপ্রিয় নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন এ নায়িকা। ক্যারিয়ারের শুরুতেই নায়ক হিসেবে পান রিয়াজ ও আমিন খানকে। এরপর শাকিব খানের বিপরীতেও অভিনয় করেন তিনি। খুব অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

হঠাৎই বড় পর্দা থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। শেষ পর্যায়ে কেয়া সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ সিনেমাতে অভিনয় করে অনেকটা অন্তরালেই চলে যান। ব্যক্তিগত কারণে বেশকিছু কয়েক বছর বিরতির পর সম্প্রতি অভিনয়ে নিয়মিত হয়ে কাজ করে যাচ্ছেন কেয়া।

এদিকে কেয়ার নামে বেশকিছু ফেসবুক পেজ, ইউটিউব এবং অনলাইন পোর্টালে ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী। তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন কেয়া।

বিজ্ঞাপন

পাঠকদের জন্য চিত্রনায়িকার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

তিনি লিখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে আমার দীর্ঘ ২৪ বছরের অভিনয় জীবন। এই সুদীর্ঘ পথ চলায় আমি কখনো কাউকে অশ্রদ্ধা করিনি, অহংকার করিনি, তুচ্ছ-তাচ্ছিল্য করিনি। সবাইকে যথোপযুক্ত সম্মান দিয়ে পথ চলেছি এবং অভিনয় ও পরিবার নিয়েই জীবনের ব্যস্ত সময় পার করেছি। কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা গুজব ও রটনার সংমিশ্রণ ঘটিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আমার মান-সম্মান ক্ষুণ্নসহ আমাকে হেয়-প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত ছিলেন। আমার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আমার এই খারাপ সময়ে পাশে থেকে সাহস যুগিয়েছেন, যার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। সূত্র : যুগান্তর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা