হাজীগঞ্জে ইঞ্জি. মমিনুল হকের পৌরসভা’সহ বিভিন্ন ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২৪ | ১২:৩৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

 

গতকাল শনিবার ও আগের দিন শুক্রবার তিনি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

 

এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও পূজামণ্ডপ কমিটি সদস্যসহ মণ্ডপে আসা হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এর মধ্যে বাকিলা মাখন দাস বাড়ি দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রানেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইঞ্জি. মমিনুল হক বলেন, আমরা হিন্দু-মুসলিম হিসাব করিনা, আমরা সবাই এই দেশের নাগরিক এবং দেশটা আমাদের সবার।

বিজ্ঞাপন

 

সুতরাং আমরা নির্বিঘ্নে যার যার ধর্মীয় উৎসব উদযাপন করবো। একে অন্যের পাশে এবং সাথে থেকে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দিবস ও উৎসবসমূহ পালন করবো।

তিনি বলেন, অন্যসব বছরের চেয়ে এবছর দেশের আইন-শৃঙ্খলা অনেক ভালো আছে বলেই আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সবসময় আপনাদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আগামি দিনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারাসহ হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে দুই উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, যুবনেতা হুমায়ুন কবির, বাকিলা ইউনিযন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, সাবেক চেয়ারম্যান এমএ নাফের শাহ, ইউনিয়র বিএনপি সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি মমিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের মোল্লা, জুলহাস মিযা, সাংগঠনিক সম্পাদক শেখ খোরশেদ আলম।

এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর ও উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা