মতলব উত্তরে সম্প্রতি সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা: জেলা প্রশাসক

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৪ | ৬:০৮
Link Copied Successfully!

সকল বিভেদ ভুলে নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার উপর জোর দিয়ে চাঁদপুর জেলা প্রসাসক  মোহাম্মদ মোহসিন উদ্দিন বলেছেন, কারো উস্কানীতে সাম্প্রদায়িক-সম্প্রীতি নষ্ট করা যাবেনা। নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত করতে হবে।

 

রবিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন একথা বলেন।

বিজ্ঞাপন

 

তিনি আরো বলেন, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো বিচ্ছিন্ন ঘটনার জের ধরে সম্প্রীতিতে যেন বিন্দুমাত্র চিড় না ধরে, সে ক্ষেত্রে সর্বোচ্চ সজাগ থাকতে থাকতে সবাইকে আহ্বান জানান জেলা প্রশাসক।

 

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার হিল্লোল চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।

 

সমাবেশে আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মফিজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাবু,

ওলামা দলের সদস্য মাওলানা তাজুল ইসলাম, উপজেলা জামায়েত ইসলামির আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাশার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান নাদিম, ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন, খাগুরিয়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাইন উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনর মতলব উত্তর উপজেলা শাখার ফিল্ড অফিসার শেখ মোহাম্মদ হানিফ, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, সাংবাদিক গোলাম নবী খোকন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

এ সময় প্রশাসনিক, রাজনৈতিক, মিডিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ