সড়ক এখন মরণ ফাঁদ!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৪ | ৩:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে জমে আছে পানি। উঠে গেছে রাস্তার পিচ ঢালাই, ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর। এ যেন সড়ক নয়, মরণ ফাঁদ।

কয়েক মাস ধরে চরম দুভোর্গ শিকার হচ্ছেন যানবাহন ও যাত্রীরা। বিশেষ করে টানা কয়েক দিনের বৃষ্টিতে এমন আরো বেশি নাজুক পরিস্থিতির তৈরি হয়েছে কচুয়া-সাচার সড়কের বাছাইয়া থেকে বাতাপুকুরিয়া পর্যন্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছে গণ-পরিবহণ ও যাত্রীরা। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা।

জানা গেছে, বর্তমানে এই সড়ক দিয়ে প্রতিদিন নোয়াখালী,লক্ষীপুর,চাঁদপুর ও হাজীগঞ্জের যানবাহন গুলো যাতায়াত করে। সংস্কারের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবত সংস্কার-হীন থাকায় প্রায় ৬ কিলোমিটার জুঁড়ে সড়কটি ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সেই ক্ষত আরও বৃদ্ধি পেয়েছে টানা বৃষ্টিতে। সড়কের বেহাল দশার কারণে দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাত্রীদের এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেকে সময় যাত্রীরা অটোরিকশা থেকে পড়ে আহত হচ্ছেন বলে জানিয়েছেন অনেকে। ছোট-বড় গর্ত এড়িয়ে গণ-পরিবহনগুলোকে চলতে হচ্ছে এঁকে-বেঁকে হেলে-দুলে। যা চালকদের জন্যে অস্বস্তিকর। রোগী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটা অসম্ভব।

এই সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন যাত্রী জানান, এই সড়কটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। এতো গুরুত্বপূর্ণ সড়কটি এখন পর্যন্ত সংস্কার না করায় টানা বৃষ্টিতে পুরো সড়কটি আরো মরণ-ফাঁদে পরিণত হয়েছে। অতিদ্রুত সড়কটির সংস্কার দাবি করেছেন তারা।

সিএনজি চালক নবীর, অহিদ হোসেনসহ একাধিক লোকজন বলেন, সড়কের দুরবস্থার কারণে বড় বড় যানবাহনগুলো কোনোভাবে চলাচল করতে পারলেও তাদের সিএনজি ও অটোরিক্সা নিয়ে এই সড়কে চলাচল করা অসাধ্য ব্যাপার। অধিকাংশ সময় অটোরিকশা হেলে যায়। এতে অনেক যাত্রী পড়ে আহত হচ্ছেন।

বিজ্ঞাপন

একাধিক ট্রাক ও বাস চালক জানান, সড়কটির অধিকাংশ স্থানেই কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই যাত্রী ও মালামাল নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করা অনেকটাই অসম্ভব হয়ে গেছে।

এ ব্যাপারে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের হাজীগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মো. মহিউদ্দিন জানান, এ রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পাওয়ার পর টেন্ডার ও ওয়ার্ক অর্ডারের কাজ সম্পন্ন করা হয়েছে। বৃষ্টির কারনে রাস্তা সংস্কার করতে কিছুটা বিলম্বিত হচ্ছে। অচিরেই ওই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার