সব সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলদের অপসারণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪ | ৯:৩৪
Link Copied Successfully!

ঢাকা দক্ষিণ-উত্তরসহ ১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। সিটি করপোরেশনগুলো হলো–ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

এদিকে, আলাদা প্রজ্ঞাপনে ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পর গত ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। পরে সেখানে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

বিজ্ঞাপন

৩ পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এসব জেলা পরিষদের চেয়ারম্যানদেরও আগে অপসারণ করা হয়। জেলা পরিষদগুলো পরিচালনার জন্য সেখানেও প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আর জেলা পরিষদের কাজ চালিয়ে নেয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে।

পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি কাজ করছে। এর আগে স্থানীয় সরকার বিভাগ ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছিল। সব ক্ষেত্রেই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা