চাঁদপুরে বাবা-মার পাশেই চির নিদ্রায় শায়িত সাংবাদিক নেতা গাজী রুহুল আমিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪ | ১১:১৬
Link Copied Successfully!

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বাবা-মায়ের কবরের পাশেই তিনি চির নিদ্রায় শায়িত হলেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাদ এশা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ওয়াজিহিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী। পরে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে এই সাংবাদিক নেতার দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সঞ্চালনায় নামাজে জানাজা পূর্বে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান, হানারচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন গাজী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও পেশাজীবী সংগঠন নেতা অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।

নামাজে জানাযায় চাঁদপুরের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, মরহুমের আত্মীয় স্বজন ও স্থানীয় মুসল্লীরা অংশগ্রহণ করেন।

এর আগে দুপুর ১টা ৪০মিনিটে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ বলিষ্ঠ সাংবাদিক নেতা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা