ফরিদগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, র‌্যাবের হাতে দুই যুবক গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২০ | ৮:০৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ দাবী করা হয় এমন অভিযোগে র‌্যাব-১১ (সিপিসি-২) কুমিল্লা দুই অভিযুক্তকে আটক করেছে।
তারা হলেন ফরিদগঞ্জ পৌর এলাকার ভাঁটিরগাও গ্রামের জহিরুল ইসলাম নুরু(৩০) ও আব্দুর রহমান রাজিব (২৮)।

এই ঘটনার ওই গৃহবধূ বাদী হয়ে ১৬ অক্টোবর শুক্রবার ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ওই দিনই আটককৃত দুই অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ জুলাই উপজেলার রুদ্রগাও গ্রামের ঐ গৃহবধূকে তার বসত ঘরে একা পেয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম নুরু ও আব্দুর রহমান রাজিব জোরপূর্বক ধর্ষণ করে। এসময় অভিযুক্তরা গোপনে ধর্ষণের ডিভিওচিত্রও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ দাবী করছিল আসছিল । ফলে বাধ্য হয়ে ওই গৃহবধূ গত ১৪ অক্টোবর র‌্যাব-১১ (সিপিসি-২) কুমিল্লা কাছে লিখিত অভিযোগ করলে তারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের মধ্যে আবুল কালামের ছেলে আব্দুর রহমান রাজিব (২৮)কে কুমিল্লা থেকে ও হারুন খানের ছেলে জহিরুল ইসলাম নুরু(৩০)কে তার ভাঁটিরগাও থেকে আটক করে।

বিজ্ঞাপন

পরে ১৬ অক্টোবর শুক্রবার তাদের ফরিদগঞ্জ থানায় সোপর্দ করে র‌্যাব। এরপর ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা (নং ২৫, ধারা- ২০১২ সালের পর্নোগ্রাফি আইন ৮/১১/৮(২)/৮(৩)তৎসহ ৩৭৯/৫০৬ পেনাল কোড তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর০৭/৯(৩)/৩০, তাং ১৬.১০.২০২০) দায়ের করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদ হোসেন জানান, ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা দায়েরের পর তার প্রয়োজনীয় আইনী পদক্ষেপের জন্য তাকে চাঁদপুর প্রেরণ করা হয়েছে। এছাড়া র‌্যাব কর্তৃক আটককৃত অভিযুক্ত দুই ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা