হাজীগঞ্জ-কচুয়া- ঢাকা সড়কে চালু হচ্ছে বিআরটিসি এসি বাস সার্ভিস

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২০ | ৭:৪৪
Link Copied Successfully!

চাঁদপুরের বাণিজ্যিক শহর হাজিগঞ্জ। এই হাজীগঞ্জবাসীর জন্য সুখবর। রোববার থেকে চালু হচ্ছে বিআরটিসি এসি বাস সার্ভিস। বিআরটিসি বাস একমাত্র রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আশোক লিল্যান্ড একতলা বিআরটিসি এসি বাস পরিচালনার বিষয়টি কর্তৃপক্ষের সিদ্ধান্ত গৃহীত হয়। সেক্ষেত্রে নিরাপদে চলাচলের সুবিধার্থে সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপন জারি করেছে বিআরটিসির ব্যবস্থাপক প্রকৌশলী দীপন চাকমা।

এই প্রথমবারের মতো হাজীগঞ্জ বাজার থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু হচ্ছে। রোববার আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস উদ্বোধন করবেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি ও তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ট্রাফিক ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

বিআরটিসি বাস সার্ভিস এর তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষ বলেন, স্বল্প সময়ের মধ্যে হাজীগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করা সম্ভব হবে। হাজীগঞ্জ- কচুয়া- সাচার হয়ে ঢাকার যাত্রাপথে এই প্রথমবারের মতো সার্ভিসটি চালু হচ্ছে। গুলিস্তান- কমলাপুর-টিকাটুলির মোড়-শনির আখড়া- সাইনবোর্ড- চিটাগং রোড বিআরটিসি কাউন্টার হয়ে সাচার-কচুয়া সড়কে হাজীগঞ্জ বাজারে যাত্রী সেবা দিবে বাসটি।

এতে যাত্রীসাধারণের আরামদায়ক যাতায়াত ও সুবিধা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে সার্ভিসটি চালু হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব