নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪ | ৫:০০
Link Copied Successfully!

বাফুফে সভাপতি পদে পুনরায় নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। গতকাল এই ঘোষণা হওয়ার পরই ফুটবল সমর্থকদের সংগঠন আলট্রাস আজ কর্মসূচি দেয়।

কর্মসূচি অনুসারে আজ দুপুরে বাফুফে ভবনের সামনে আসে আলট্রাস। বৃষ্টির মধ্যেও তারা সালাউদ্দিনের নির্বাচন না করার সিদ্ধান্তে খুশি হয়ে উল্লাস করে। বাফুফে ভবন প্রাঙ্গনে স্মক ফেয়ার করে। পাশাপাশি মিষ্টি-মুখও হয়। ঢাকার পাশাপাশি কক্সবাজারেও আলট্রাসের সদস্যরা মিষ্টিমুখ ও আনন্দ উদযাপন করেন।

ফুটবল অন্তঃপ্রাণ সমর্থকদের সংগঠন আলট্রাস। খেলার মাঠে বাংলাদেশের ফুটবলারদের জন্য গলা ফাটিয়ে যেমন চিৎকার করেন, তেমনি ফুটবল ফেডারেশনের নানা কর্মকান্ডের সমালোচনাও করেন এই সংগঠনের সদস্যরা। বাফুফে সভাপতির মন্তব্য ও নানা কান্ডের সমালোচনা আগে থেকেই করে আসছে আলট্রাস। ৫ আগস্ট পরবর্তী সময়ে সবার আগে আলট্রাসই বাফুফে সভাপতির পদত্যাগ দাবি করে। এরপর সাবেক ফুটবলার, সংগঠক ও আরো অনেক সংগঠন থেকে সেই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বাফুফে সভাপতি সালাউদ্দিন পদত্যাগ না করলেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সালাউদ্দিনের খেলোয়াড়ী জীবনের সতীর্থ আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এই প্রসঙ্গে বলেন, ‘কাজী সালাউদ্দিনের এই ঘোষণার মাধ্যমে ফুটবলাঙ্গনের দীর্ঘদিনের একটা দাবি পূরণ হয়েছে। আশা করি ফুটবল সামনে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাবে।’ কাজী সালাউদ্দিন দেশের কিংবদন্তি ফুটবলার হলেও সংগঠক হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেননি পুরোপুরি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা