শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪ | ১:৪৫
Link Copied Successfully!
চাঁদপুরের শাহরাস্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে পবিত্র জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী (স.) উদযাপন হয়েছে।
শনিবার দুপুরে বৃষ্টি উপক্ষো করে জুলুসটি নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জমায়েত হয়। পরে কালীবাড়ী মাঠ প্রাঙ্গণ হতে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে কালীবাড়ী,  ঠাকুরবাজার রোড হয়ে দোয়াভাঙ্গা এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
শাহরাস্তি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত’র সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম এম.এ আল কাদেরীর সভাপতিত্বে উপজেলা সদরের নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  বিভিন্ন আলেম, পীর মাশায়েখ, শিক্ষক, ইসলামী আলোচক, সংগঠক ঈদে মিলাদুন্নবী(দঃ) এর তাৎপর্য বিষয়ক বক্তব্য রাখেন।

বক্তারা প্রিয় নবীর আগমনে খুশি হয়ে শুকরিয়া করে বলেন- আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানবতার মুক্তির দূত হিসেবে। একটি বৈষম্যহীন, অত্যাচারমুক্ত সমাজ গঠনে রাসূল(দঃ) সর্বদা সংগ্রাম করে গেছেন। দুনিয়ার জমিনে তাঁর আগমন না হলে মানব সম্প্রদায় ইসলাম-কোরআন কিছুই পেত না। তাই আমরা রাসূলের আগমনে জশনে জুলুস তথা আনন্দ মিছিল করি; যেভাবে মদিনায় তাঁর আগমন উপলক্ষ্যে মদিনার মানুষজন ‘তলায়াল বাদরু আলাইনা’ গেয়ে তাঁকে মদিনায় বরণ করে নিয়েছিল। আজকের দিনে রাসূল (দঃ) এর সুমহান আদর্শকে বাস্তবায়িত করে একটি সুশৃংখল ও বসবাসযোগ্য পৃথিবী গঠন করা দরকার। আর সেজন্য রাসূলের প্রতি থাকতে হবে অগাধ ভালোবাসা, যাকে হুব্বে রাসূল বলে।

আবহাওয়ার প্রতিকূল পরিবেশেও শাহরাস্তিতে (চাঁদপুর) সর্বস্তরের জনতার ব্যাপক উপস্থিতিতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়।

জশনে জুলুসে আরও উপস্থিত ছিলেন ডাঃ জালাল উদ্দিন কাসেমী, অ্যাডভোকেট ইনদাদুল হক পাটোয়ারী, আব্দুল মান্নান মোল্লা, মুফতি ফজলুল কাদের বাগদাদী, মাস্টার হেলাল আহমেদ, কাজী আব্দুল হান্নান পাটোয়ারী, গাজী মোঃ আব্দুর রাহীম, কাজী আব্দুল হান্নান, মুফতি আনিসুর রহমান মাক্কী, এডভোকেট শেখ ফরিদ উদ্দিন সহ বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ পেশাজীবী ছাত্র-শিক্ষক সাধারণ মুসলিম জনতা।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও