চাঁদপুরে এক দফা দাবিতে নার্সিং সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪ | ১:২২
Link Copied Successfully!

নার্সদের নিয়ে কটূক্তি‌ করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে নার্সিং সমন্বয় পরিষদ।

রোববার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে আয়োজিত এই অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নার্স ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কঠোর অবস্থানের কথা জানান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, নার্সিং একটি সম্মানিত‌পেশা। এ সংক্রান্ত সকল কার্যক্রম নার্স দ্বাকই পরিচালিত হয়। কিন্তু আমাদের দেশে নার্সিং পেশা নন নার্সিং প্রশাসন ক্যাডার দ্বারা জিম্মি হয়ে আছে। যারা প্রতিনিয়ত এই মহৎ পেশাকে অসম্মান, অবমূল্যায়ন ও ছোট পোশা হিসাবে বিবেচনা করে আসছে। তাছাড়া নন নার্সিং ক্যাডাররা নাসদের পরিচালক ও মহাপরিচালকের পদ দখল করে নার্সদের নিয়ে বিভিন্ন প্রকার অর্থ বাণিজ্য খেলার মেতে উঠেছেন। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে গঠিত নার্সিং সংস্কার পরিষদের আহবানে এক দফার দাবি বাস্তবে আমরা রাজপথে নেমেছি।

বক্তারা আরো বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং সহাপরিচালক মাকমুরা নূরসহ নার্সিং ও মিডআইকারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করা এবং নার্সদের প্রদায়ন নিশ্চিত করার ১ দফা দাবি জানাচ্ছি। আমাদের দাবি মেনে না নিলে, কর্মবিরতিসহ আগামীতে কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নার্সিং সংস্কার পরিষদের চাঁদপুর জেলা শাখার সমন্বয় ও নার্সিং ইন্সট্রাক্টর খাদিজা আক্তার, সমন্বয় ও সিনিয়র স্টাফ নার্স, আবু ইউসুফ, সবুজ হোসাইন, মাসুম রাব্বানী, রেজিঃ নার্স আবু বকর, আজহারুল ইসলামসহ স্টুডেন্ট নার্স বৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা