স্বতন্ত্র প্রার্থী খোকনের দাবী ৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২০ | ৯:১১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক খোকন নির্বাচনী ইশতেহার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তার প্রতীক ঘোড়া।

বৃহস্পতিবার উপজেলার টরকী বাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আবু বকর সিদ্দিক খোকন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে ১৯৯১ সালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করি।

বিজ্ঞাপন

নির্বাচনী ইশতেহারে আবু বকর সিদ্দিক খোকন বলেন,সমাজে থকে সন্ত্রাস, চাঁদাবাজ, অন্যায় অবিচার নির্মূল করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ঘুষ দুর্নীতি বন্ধ করা, মাদক মুক্ত করা এবং সরকারের ঘোষনা অনুযায়ী দারিদ্র মুক্ত ইউনিয়ন গঠন করা আমার লক্ষ্য।

স্বতন্ত্র প্রার্থী খোকন বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। কারণ আমি জনগণের প্রার্থী, জনগণের মতামতের ভিত্তিতে আমি নির্বাচন করছি। তাই সুন্দর পরিবেশে নির্বাচন হলে, আমি প্রায় ৭৫ ভাগ ভোট পাবো ।

তিনি অভিযোগ করেন, আমার ইউনিয়নে ৪ টি ভোট কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ৬নং ওয়ার্ড আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ড চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ড বড় লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯নং ওয়ার্ড চর লক্ষীপুর ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে, যা আমি প্রশাসনকে অবগত করেছি।
আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব