চাঁদপুরে তিন দিনেও খোঁজ মেলেনি শিশু রাইসার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২৪ | ৬:১৫
Link Copied Successfully!

চাঁদপুরে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে ৩ দিন পার হলেও আজো খোঁজ মেলেনি দুই বছর বয়সী শিশু রাইসার। মমতাময়ী মা শামসুন্নাহার স্বপ্ন নিজ হাতে দুই সন্তানকে গোসল করানোর পর জামা কাপড় পড়িয়ে দেন। তারপর থেকেই খেলতে গিয়ে মায়ের অজান্তে নিখোঁজ হন মানিক গাজীর দুই বছর বয়সী শিশুকন্যা রাইসা।

হৃদয় বিদারক ও স্পর্শকাতর এই ঘটনাটি ঘটেছে গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা পোনে ১২ টায় চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী দর্জিঘাট এলাকার গাজী বাড়িতে।

জানাযায়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শিশু রাইসার মা স্বপ্না বেগম তার দুই সন্তানকে নদীতে গোসল করিয়ে ঘরে নিয়ে জামা কাপড় পরিয়ে দেন। তারপর তিনি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লে এর ফাঁকে শিশু রাইসা মায়ের অজান্তে চোখের আড়াল হয়ে যায়। তার নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে পরিবার এবং বাড়ির সকলে মিলে সম্ভাব্য সকল স্থানে খুঁজতে থাকেন তাকে। কোথাও না পেয়ে বাড়ির পাশের ডাকাতিয়া নদীতে নেমেও খোঁজা হয় তাঁকে। তারা ব্যর্থ হলে পরবর্তীতে চাঁদপুর নতুন বাজার নৌ-ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার দুপুরে দর্জি ঘার্ট এলাকায় গাজী বাড়ির সামনে ডাকাতিয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কয়েক ঘন্টা ধরে ডাকাতিয়া নদীতে ডুবুরি দলের উদ্ধার অভিযানেও খোঁজ মিলেনি শিশু রাইসার।

বিজ্ঞাপন

এমনকি চাঁদপুর কোস্টগার্ডের সদস্যরাও ডাকাতিয়া নদীর বিভিন্ন স্থানে টহল দিয়ে তার কোনো সন্ধ্যান পাননি।

এদিকে দুই বছর বয়সী এই নিস্পাপ শিশু রাইসা গত ৩দিন ধরে নিখোঁজ থাকায় গভীর শোকে কাতর বাবা মাসহ বাড়ির লোকজন।
পরিবারের আকুতি শিশু রাইসার ছবিটি দেখে যদি কেউ তাকে সনাক্ত করতে পারে তাহলে দর্জিঘাট গাজী বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তারা।

 

বিজ্ঞাপন

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা