আল্লাহ যাদের ভালোবাসেন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৪ | ৫:৫১
Link Copied Successfully!

মহান রবের সঙ্গে ভালোবাসার সম্পর্ক সবাই গড়তে চায়। তবে রবের প্রতি ভালোবাসার জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করেন না সবাই। রবের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়তে বেশ কিছু গুণ অর্জন করতে হয়। যা মানুষকে আল্লাহ তায়ালার কাছে প্রিয় করে তোলে। এমন কিছু গুণ হলো—

তাওবাকারী

যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাওবা করে, আল্লাহ তায়ালা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালবাসেন।’ (সূরা বাকারা, আয়াত : ২২২)

বিজ্ঞাপন

রাসূল সা.-এর অনুসরণ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণকার মানুষকে আল্লাহ তায়ালার কাছে প্রিয় করে তোলে। আল্লাহ তায়ালা বলেন—

হে রাসুল! আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার অনুসরণ কর; তবেই আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা ইমরান, আয়াত : ৩১)

বিজ্ঞাপন

পবিত্রতা অর্জনকারী

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- আল্লাহ তায়ালা পবিত্র; তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এ পবিত্রতা শুধু শারীরিক পবিত্রতাই নয়, বরং এ পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক ও বিভাগে শারীরিক, মানসিক, আদর্শিক; লেন-দেন, কথা-বার্তা ও আচার-আচরণসহ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ ভালোবাসেন।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে এ কথা ঘোষণা করেছেন এভাবে- ‘নিশ্চয়ই আল্লাহ ভালবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে।’ (সূরা বাকারা, আয়াত : ২২২)

বেশি বেশি দান করা

আল্লাহ তায়ালা যে সম্পদ বা নেয়ামত দিয়েছেন তা থেকে অসহায়-দুস্থদের দান করা আল্লাহ তায়ালার কাছে প্রিয় করে তোলে। যারা দান করে আল্লাহ তায়ালা তাদেরকে ভালোবাসেন।

ন্যায়বিচার

ন্যায়বিচারকারীকে মহান আল্লাহ তায়ালা ভালোবাসেন। এ কারণেই আল্লাহ তায়ালা মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে। বর্ণিত হয়েছে-

‘আর তোমরা ন্যায়বিচার কর। নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালবাসেন।’ (সূরা হুজরাত, আয়াত : ৯)

আল্লাহর প্রতি ভরসাকারী

সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করতে হবে। আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে। যারা সর্বাবস্থায় মহান আল্লাহর ওপর ভরসা করেন, মহান আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন মর্মে কোরআনে এভাবে ঘোষণা দিয়েছেন—

‘অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর কর। নিশ্চয়ই আল্লাহ (তাঁর উপর) নির্ভরশীলদের ভালোবাসেন।’ (সূরা আল ইমরান, আয়াত : ১৫৯)

মুত্তাকীদের আল্লাহ ভালোবাসেন

মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তায়ালা  তাদেরকে ভালোবাসেন। কোরআনুল কারিমে মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেন-

অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে (আল্লাহকে ভয় করে) চলে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালবাসেন।’ (সূরা আল ইমরান, আয়াত : ৭৬)

মুত্তাকি মানে কী?

মুত্তাকি হচ্ছে কোরআন-সুন্নাহর ওপর পরিপূর্ণ আমল করা। তাকওয়া মানে হলো- আল্লাহ তায়ালা বান্দার গতিবিধির ওপর পরিপূর্ণ নজর রাখছেন। বান্দা কি করছে সবকিছুই রেকর্ড হচ্ছে। বান্দার ছোট-বড় সব কাজই আল্লাহ রেকর্ড করছেন। সব কাজের ব্যাপারেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে- এ বিশ্বাসকে অন্তরে রেখে কোরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন করাই হলো তাকওয়া। এভাবে তাকওয়া অর্জন করে যে নিজেকে মুত্তাকি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে; আল্লাহ তায়ালা তাকে ভালোবাসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ