ফরিদগঞ্জ মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে ত্রাণ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৭, ২০২৪ | ৫:১০
Link Copied Successfully!
ফরিদগঞ্জে ৯ দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। এতে প্রতিটি গ্রামেই পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। অধিকাংশ বাড়িঘর পানির নিচে। তলিয়ে গেছে রাস্তাঘাট।
অর্ধাহারে অনাহারে বিপর্যস্তহয়ে দূর্বিসহ জীবন যাপন করছে অনেক মানুষ। বিপর্যস্তদের মাঝে মার্কেটাইল ব্যাংক পিএলসি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এমএ হান্নান চৌধুরীর নির্দেশে ব্যাংকের ফরিদগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের ফরিদগঞ্জ শাখা ম্যানেজার মুরাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (২৪ আগস্ট) দিন ব্যাপি বিভিন্ন এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।
মার্কেটাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখা ম্যানেজার মুরাদ হোসেন চৌধুরী বলেন, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে, তা পূরণ করতে হলে সবাইকে পাশে এসে দাঁড়াতে হবে। মার্কেন্টাইল ব্যাংক এর পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, মাসুদ, মো. মাসুদ, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সাঈদ খান, সাধারণ সম্পাদক মোক্তার খন্দকার, সহ সভাপতি কাজী ইকবাল হোসেন পিন্টু, উপজেলা যুবদলের সহসভাপতি সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী, উপজেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইউসুফ ঢালী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুল হাসনাত নয়ন প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা