ছেংগারচর পৌর মেয়রকে অবাঞ্চিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ

সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৪ | ৫:৪৪
Link Copied Successfully!
ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ছেংগারচর পৌরসভার মেয়র আরিফউল্ল্যা সরকার তাঁর কার্যালয়ে আসছেন না। কোথায় আছেন তাও সুনির্দিষ্ট করে কেউ বলছেন না। কাউন্সিলরাও নিজ কার্যালয়ে যাচ্ছেন না। এতে পৌরসভার দৈনন্দিন কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। পাশাপাশি পৌরবাসী নাগরিক সেবা না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
এদিকে মেয়রকে অবাঞ্চিত ঘোষণা করে ছেংগারচর পৌর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা-কর্মী ও স্থানীয় ছাত্র, জনতা।
রবিবার (১৮ আগস্ট) মতলব উত্তর উপজেলা পরিষদের কমপ্লেক্স ও ছেংগারচর পৌর কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে পৌর সভার মুল ফটকের সামনেই নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এসময় বিএনপির নেতাকর্মীরা জানান, ভোটবিহীন অবৈধ সরকারের দোসর এই আরিফউল্ল্যা সরকার। তিনি নিজেও ভোট ডাকাতি করে জনপ্রতিনিধি হয়েছেন। তাঁকে আমরা যেখানে পাব প্রতিরোধ করব। আমাদের রক্তের ওপর তাঁর এই ভবনে আসতে হবে, এর আগে না।
ছেংগারচর পৌরসভার অফিস সহায়ক জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট পর থেকে মেয়র মহোদয় অফিস করছেন না। তবে পরিস্থতি স্বাভাবিক হলে তিনি কর্মস্থলে ফিরবেন।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী ছেংগারচর পৌরসভার দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। মানুষকে সেবা দেওয়া হচ্ছে। কিছু ওয়ার্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, কাউন্সিলর না থাকায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ