ফরিদগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে

আওয়ামী লীগের দুঃশাসনে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল: সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৪ | ৮:২২
Link Copied Successfully!

১৫ আগস্ট দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে এবং গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহষ্পতিবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা সদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ এর সভাপতিত্বে ও যুবদল নেতা ফজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি মো: হারুনুর রশিদ।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগের দু:শাসনে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। ফলে ছাত্রজনতার আন্দোলনে আপামোর জনগণ মাঠে নেমে এসেছিলো। গণঅভ্যুথানের একপ্রকার বাধ্য হয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আমার ফরিদগঞ্জের শান্তিপ্রিয় জনগণ এবং হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর অত্যাচার নিপিড়ন ভোগ করেছে এই জালিম সরকারের হাতে। প্রায় দুই শতাধিক মামলায় জর্জড়িত নেতাকর্মীরা কখনোই মনোবল হারাননি বলেই ১৭ বছর পর আমরা মুক্তি স্বাধীন দেশের নাগরিক।

বিজ্ঞাপন

তবে আমাদের এই অবস্থা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি আমাদের আচরণে তাদের মতো আচরণ করি, তবে আমাদের অবস্থাও শোচনীয় হবে। আমাদের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে কেউ যেন কোন মতেই কারো বাড়িতে হামলা এবং কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটাতে না পারে।

 

অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক
শাহাবুদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক যুগ্মসম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সাবেক নেতা মজিবুর রহমান মজিব, যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক টুটুল পাটওয়ারী,রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান কালু, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, চরদু:খিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবদুল হান্নান,ফরিদগঞ্জ দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক দিদারুল আলম, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু, বিএনপি নেতা সেলিম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক সেলিম রাঢ়ী, পৌর মহিলা দলের আহ্বায়ক মাহমুদা আক্তার পারুল,ফরিদা বেগম, উপজেলা ছাত্রদলের শাওন পাঠান, মনির হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ