চাঁদপুরের ত্রিমোহনায় নৌকাডুবিতে নববধূসহ নিখোঁজ দুই, উদ্ধার ৪ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৪ | ১১:০৫
Link Copied Successfully!
চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিমোহনায় নৌকা ডুবির ঘটনায় নববধূসহ নিখোঁজ দুই নারী।  মাঝিসহ চারজনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনিয়া আক্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পুরানবাজার এলাকা থেকে চাঁদপুর মোলহেডে আসার পথে স্রোতে কবলিত হয় তাদের যাত্রীবাহী নৌকা। এ ঘটনায় নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও নিকটাত্মীয় সেতু (৩০) নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, নৌকা ডুবির সাথে সাথে নববধূর স্বামী  দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম (৩৫), তার বন্ধু মাজহারুল (৩৩),  নিকটাত্মীয় মুনিয়া (২৬) ও নৌকার মাঝিকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনজনই আশংকামুক্ত বলে জানান চিকিৎসক। তারা সবাই মতলব দক্ষিণ উপজেলার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। আর নিখোঁজ সেতু চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম জানান, দুই মাস আগে তার ছেলে প্রবাস থেকে এসে বিয়ে করেন। তারা ঘুরতে বেরিয়েছিল। আমার সাজানো সংসার শেষ হয়ে গেলো।
চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মুনিরুজ্জামান মনির বলেন, ঘটনাস্থলে নৌ-ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড রয়েছে।  নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা