চাঁদপুরে ৮ দিন পর সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৪ | ১:১৩
Link Copied Successfully!

কর্মবিরতি প্রত্যাহার করে আট দিন পর সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে চাঁদপুরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেন তারা। ওই সময় ট্রাফিক পুলিশের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি পোশাক পরিহিত ট্রাফিক পুলিশের সঙ্গে রাস্তায় যানবাহনের নিয়ন্ত্রণে রয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

বিজ্ঞাপন

একই সাথে জেলার চাঁদপুর, হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি সহ বেশ কয়েকটি স্থানে সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ বিরতির পর সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। সকালে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। ট্রাফিক পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করবে।

হাজীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, গত কয়েকদিন শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে। সড়কে কোনো যানজট যেনো না থাকে সকাল-সন্ধ্যা তারা সড়কে ছিলো। তাদের এমন কার্যক্রম সত্যি প্রসংশনীয়। দীর্ঘ বিরতির পর ট্রাফিক পুলিশও সড়কে দায়িত্ব পালন শুরু করেছে।

জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, জেলায় ৫৪ জন ট্রাফিক পুলিশ রয়েছে। পুলিশের পাশাপাশি ট্রাফিক বিভাগ থেকেও কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু