হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন কলামিস্ট জাকির মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১১, ২০২৪ | ১০:৪৬
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  মতবিনিময় করে হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন  কলামিস্ট ও সাংবাদিক জাকির  মজুমদার। তিনি রোববার বিকালে রিপোর্টাস ক্লাবে এই মতবিনিময় করেন।
জাকির মজুমদার   মেয়র প্রতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমি বিএনপি’র হাজীগঞ্জ  পৌরসভার যুগ্মসম্পাদক। সে সূত্রে আমি বিএনপি থেকে মনোনয়ন চাইবো। বিএনপি কোন কারণে মনোনয়ন না দিলেও আমি  মেয়র পদে নিজেই নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি সমাজের অনাচার দূর করতে, ঘুষ দুর্নীতি সকল অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্যই এ পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি পৌরবাসীর সেবা করতে এ সিদ্ধান্ত নিয়েছি।  সাংবাদিক বন্ধুরা আমার প্রেশার মানুষ । আমাকে এক্ষেত্রে সহযোগিতা করবে। আমার সাংবাদিক বন্ধুদের কাছে এটাই প্রত্যাশা।
জাকির মজুমদার তার বক্তব্যের শুরুতেই সামাজিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি করোনা, বন্যা সহ বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি হাজীগঞ্জ বাজারের হাজীগঞ্জ প্রেস ক্লাব, হাজীগঞ্জ রোটারী ক্লাব, সাহিত্য পরিষদ সহ নানা সংগঠন প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, মানব সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত  সম্পাদক  গাজী সালাউদ্দিন, প্রেসক্লাবে সিনিয়র সদস্য নূরে আলম পাটোয়ারী, মানবজমিন এর হাজীগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদ, হাজিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক কালের কণ্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, যায় যায় দিনের প্রতিনিধি এনায়েত মজুমদার, চাঁদপুর কন্ঠে নিজস্ব প্রতিনিধি আলমগীর কবির,  চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি জহিরুল ইসলাম জয়। পরিচালনা করেন সাংবাদিক কামাল হোসেন।  এ সময়  হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাকিম মজুমদার দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে প্রধান, ঢাকাস্থচাঁদপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। এছাড়াও তিনি নিয়মিত কলাম লিখেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা