
চাঁদপুরে সরকারি জেনারেল হাসপাতালের পরিত্যক্ত কক্ষ থেকে
৮টি খালি মদের বোতলসহ মাদকদ্রব্যের সরঞ্জাম উদ্ধার করেছে শিক্ষার্থীরা
Link Copied Successfully!

চাঁদপুরে সরকারি জেনারেল হাসপাতালের পরিত্যক্ত কক্ষ থেকে ৮টি খালি মদের বোতলসহ মাদকদ্রব্যের সরঞ্জাম উদ্ধার করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে শিক্ষাথীদের এক রোগীকে চিকিৎসা করাতে গিয়ে এই মাদকদ্রব্যের সন্ধান পান তারা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্যে ওয়াহিদুল ইসলাম সাইফ বলেন, হাসপাতালের তৃতীয় তলায় একটি পরিত্যক্ত কক্ষে মদের খালি ৮ টি বোতল, একটি ফেনিসিডিলের বোতল, একাধিক ইনজেকশানের সিরিজসহ ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আরেক শিক্ষার্থী রবিউল আলম বলেন, একটি হাসপাতালে মাদক সেবনের আস্থানা থাকবে, এটা কারো কাম্য নয়। এসব উদ্ধারের পর সেনাবাহিনীকে খবর দিয়ে তাদের কাছে তুলে দেয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের তত্বাবতায়ক ডা. মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। তবে শিক্ষার্থীদের তিনি এ বিষয়ে কোন সদোত্তর দিতে পারেননি।

























