জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে 

মতলব উত্তরে শাহ আলম ভূঁইয়া আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৭, ২০২৪ | ১১:২০
Link Copied Successfully!
আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে  মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার ছেংগারচর বাজারে আনন্দ মিছিল করেছেন মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. শাহ আলম ভূইয়া।
বুধবার বেলা ১০ টায় চাঁদপুর ২ আসনের সাবেক ৪বারের সংসদ সদস্য ও তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করেন, পরে আনন্দ মিছিল বের হয়ে বাগানবাড়ি বাজার থেকে শুরু মতলব উত্তরের বিভিন্ন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
পরে মতলব উত্তর থানার সামনে এক পথসভায় বক্তৃতা দেন সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া। এসময় তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন দিন পেল। আমি আমার অন্তরের অন্তস্তল থেকে ছাত্রদের ধন্যবাদ জানাই। আর যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
শাহ আলম ভূইয়া আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল শান্তি প্রিয় দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শান্তি প্রিয় মানুষ। তারা দেশের জনগণের কল্যাণে শহীদ জিয়াউর রহমানের মত নিজেদের বিলিয়ে দিচ্ছেন। তাই আমি তানভীর হুদার একজন কর্মী হিসেবে বলতে চাই কেউ কোন অস্থিতিশীল আচরণ করবেন না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা