
হাজীগঞ্জে বিএনপি, জামায়াত ও শিক্ষার্থীদের সাথে ইউএনও’র মতবিনিময়


হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস শীল হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় শিক্ষার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
বুধবার (৭-আগস্ট) বিকেলে হাজীগঞ্জ উপজেলা পরিষদ-ই সেন্টারে এই মতবিনিময়ের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। টেলি কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর মাও কলিম উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, পৌর আমীর মাও আবুল হাছানাত পাটোয়ারি, ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিলন।


তারপরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।
এ সময় শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন, তুহিন, আব্দুল কাদের রাকিব, আকিব, হৃদয় অরিন, আম্মার শেখ, সাফায়েত হোসেন রাফসান, শাহাদাত হোসেন সাকিব, কাজী রামিম, মেহরাজ হোসেন নাহিদ, ফরহাদুজ্জামান, নিরব আহমেদ, তাহসিন, শহিদুল্লাহ, আবির হাসান আব্দুল্লাহ, আব্দুর রহমান সানি প্রমূখ।


























