ফরিদগঞ্জে আগুনে পুড়েছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৪ | ৯:১০
Link Copied Successfully!

 চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ফরিদগঞ্জ উপজেলা সদরের কাছিয়াড়া গ্রামের আল মদিনা হাসপাতালের সামনে একটি টিনশেড মার্কেটে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-হারুন পাঠানের অটোরিকশার গ্যারেজ, সাহাবুদ্দিনের ফার্নিচারের দোকান, আবুল কালাম আজাদের ভ্যারাইটিজ স্টোর, স্বপনের সেলুন, মাইনুদ্দিন পাটওয়ারীর ভ্যারাইটিজ স্টোর। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানা, আজ সকাল ৮টার সময় দোকান খুলতে এসে দেখি হারুন পাঠানের অটোরিকশার গ্যারেজে আগুনের ধোয়া উড়ছে। মুহূর্তের মধ্যে আমার দোকানসহ আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হারুন পাঠান ও সাহাবুদ্দিন জানান, কয়েক মিনিটের ব্যবধানে আগুনের লেলিহান শিখা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এবং নিমেষেই সবকিছু পুড়ে ছাই হয়। আগুনে আমাদের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন  করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের যদি কোন অভিযোগ থাকে তাহলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা