ইন্টারনেট বন্ধে ই-কমার্স খাতে এক হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩১, ২০২৪ | ৬:৫৪
Link Copied Successfully!

ইন্টারনেট ও ফেসবুক বন্ধ রাখায় ই-কমার্স খাতে এক হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

তিনি বলেন, সারাদেশে ইন্টারনেট শাটডাউন, ধীরগতি এবং ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকার কারণে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে ই-কমার্স ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিজ্ঞাপন

 

শমী কায়সার বলেন, ই-কমার্স খাতে গত ১২ দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যেখানে প্রথম ১০ দিনেই ক্ষতি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।

 

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশে ২০ লাখ উদ্যোক্তা ইন্টারনেটের ওপর নির্ভরশীল। শুধু ফেসবুকভিত্তিক উদ্যোক্তা রয়েছেন ৫ লাখেরও বেশি। তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন।

 

ই-ক্যাবের সভাপতি বলেন, ইন্টারনেট চালুর পর ৫ শতাংশের মতো ব্যবসা চালু হলেও এটা কবে নাগাদ স্বাভাবিক হবে, তা আমরা জানি না। তাই তাদের ঘুরে দাড়ানোর জন্যে সরকারের কাছে আমরা স্বল্প সুদে ও বিনা জামানতে ঋণ দেওয়ার অনুরোধ করছি।

 

এ সময় বেশ কিছু সুপারিশ তুলে ধরেন শমী কায়সার। সেগুলো হলো-

 

১. ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করে দেওয়া।

 

২. আর কখনও ফেসবুক ও ইন্টারনেট যেন এভাবে বন্ধ না হয়।

 

৩. ঋণ পরিশোধে যেন ৬ মাস সময় দেওয়া হয়।

 

৪. আন্তর্জাতিকভাবে ইতিবাচক ব্রান্ডিং করতে হবে।

 

৫. নূন্যতম পরিমাণ বিনাজামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

 

৬. এক মাসের জন্যে বিজ্ঞাপনের টাকা মেটাকে যারা পরিশোধ করেছেন, সেই টাকা যেন ফুল কেটে না নেওয়া হয় মেটার সঙ্গে সে বিষয়ে যোযোগাযোগ করতে হবে।

 

৭. বিজ্ঞাপনে ১৫ শতাংশ যে ভ্যাট সেটি প্রত্যাহার করতে হবে এবং উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সের নবায়ন ফি মওকুফ করতে হবে।

 

সংবাদ সম্মেলনে ই-ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা