চাঁদপুরে নতুন মেয়র হচ্ছেন জিল্লুর রহমান জুয়েল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১০, ২০২০ | ৭:৫২
Link Copied Successfully!

চাঁদপুরে নতুন মেয়র হচ্ছেন এড্য. জিল্লুর রহমান জুয়েল। চাঁদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে মেয়র হতে যাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।  শনিবার সন্ধ্যায় পর্যন্ত ৫২টি কেন্দ্রের মধ্যে ৩০ টিরও বেশি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মেয়র পদে অন্য প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাতপাখা)। তাছাড়া কাউন্সিলর পদে ৫০জন এবং মহিলা কাউন্সিলর পদে আরো ১৪জনসহ মোট ৬৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এদিকে শনিবার সকাল ১১টায় বিএনপি নির্বাচন বর্জন করে। দুপুর ২টায় তিনি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বয়কটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এছাড়া বিকেল সাড়ে ৩টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন অফিস জানায়, চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ৩শ’ ৫টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ১শ’ ৪৪জন এবং মহিলা ভোটার রয়েছে ৫৮ হাজার ৩শ’ ৪৩জন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়েল আহমেদ বলেন, প্রতিটি কেন্দ্রের ফলাফল কন্ট্রোল রুমে আসার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা