মতলব উত্তরে ১০ লিটার চোলাই মদ’সহ গ্ৰেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৬:৩০
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলায় ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গ্ৰেফতারকৃতরা হলো- মামুন(৩৮) ও  মন্নান(৫৪)।
শনিবার (১৩-জুলাই) ভোর সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড পাচঁগাছিয়া গ্ৰামের জলিল প্রধানীয়া বাড়ীর মামুন এর বসত ঘরের থেকে তাদের গ্ৰেফতার করে পুলিশ।
এসময় তাদের হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়।
গ্ৰেফতারকৃত মামুন পাঁচগাছিয়া জলিল প্রধানের বাড়ির সাইজ উদ্দিন প্রধানের ছেলে ও মন্নান জীবগাঁও গ্ৰামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্ৰেফতারকৃতরা জানায়, মামুন এর দেখানো মতে, তার বসত ঘরের খাটের নিচ থেকে দেশীয় তৈরী চোলাই মদ ১০ লিটার ৫টি প্লাস্টিকের বোতলের মধ্যে প্রতিটি বোতলে ২ লিটার করে যার মূল্য অনুমান প্রতি লিটার ৫শ টাকা।
গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে মতলব  উত্তর থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ১৩ জুলাই, ২০২৪; জি আর নং-২০৭, তারিখ- ১৩ জুলাই, ২০২৪; সময়- ০৭.১০ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন রনি জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। গ্ৰেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ