চাঁদপুরে বৃক্ষমেলার উদ্বোধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৩:০৪
Link Copied Successfully!

চাঁদপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মেলায় মোট জেলার ২২ টি স্টল অংশগ্রহণ করেন।

১৩ জুলাই (শনিবার) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

মেলার স্টলগুলোতে কয়েক জাতের আমসহ ফলজ ও বনজ গাছের ২ শতাধিক  গাছের চারা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ মোঃ সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

এছাড়া দর্শনার্থী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ বৃক্ষ মেলায় ২’শ প্রজাতির অধিক ফলজ, মনোজ ও ঔষধি গাছ রয়েছে। জনগণ চাহিদা মত চারা পাবে এবং সুলভ মূল্যে তা সংগ্রহ করতে পারবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রাখার জন্য ও জীব বৈচিত্র্য কে টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ খুবই জরুরি।

ওই সময় তিনি বলেন, চাঁদপুর জেলার মধ্যে চরাঞ্চলের জমিগুলো রয়েছে সেই জমিগুলো রক্ষা করার জন্য এবং নদীর তীর রক্ষা করার জন্য নদীর তীরে অনেক পরিমাণে গাছ লাগানো দরকার।

ওই সময় তিনি জেলার মানুষকে নদীর তীরে নিজ উদ্যোগে বৃক্ষ রোপণ করার আহবান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা