মতলব উত্তরে গোপনে স্কুল ঘর বিক্রয়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১১, ২০২৪ | ৬:৪৪
Link Copied Successfully!

মতলব উত্তরে গোপনে সরকারি প্রাথমিক স্কুলের পুরোনো টিনের ঘর বিক্রয় করার অভিযোগ উঠেছে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ সুগন্ধি গ্রামবাসী।

 

মতলব উত্তর উপজেলার সুগন্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

অভিযোগ সূত্রে জানা যায়, সুগন্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আগে শিক্ষার্থীদের পাঠদানের জন্য আধা পাকা টিন শেডের ক্লাসরুম তৈরি করা হয়। নতুন ভবনের কাজ শেষ হওয়ায় টিনের তৈরি ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার গোপনে এবং বিধি বহির্ভূতভাবে আধা পাকা ঘর বিক্রি করে দেন। পরে জানাজানি হলে প্রধান শিক্ষক নিজেকে বাঁচাতে কতিপয় প্রভাবশালীর যোগসাজশে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন।

 

বিজ্ঞাপন

স্কুলের পুরোনো ঢেউটিন দিয়ে আধা পাকা ঘর প্রধান শিক্ষক বিক্রি করেছেন সুগন্ধী গ্রামের মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তির কাছে। বিদ্যালয়ের পুরোনো ঘর ২২ হাজার টাকায় কিনেছেন বলে স্বীকার করেন সুগন্ধী গ্রামের মো. ফারুক হোসেন।

 

তিনি জানান, এই স্কুলের প্রধান শিক্ষক আমার কাছে পুরোনো একটা ঘর বিক্রি করেছেন এখন কি যেন সমস্যা হয়েছে তিনি আমাকে ঘর দিবেন না বলে জানিয়েছেন।

 

আমাকে যদি প্রধান শিক্ষক ঘর না দেয় তাহলে আমার কাছ থেকে ঘর বিক্রির কথা বলে যেই টাকা নিয়েছে তা দিয়ে দিবে। কিন্তু ওনি ঘরও দিচ্ছেন না আমার টাকাও ফেরত দিচ্ছে না।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, ‘শিশুদের লেখাপড়ার স্বার্থে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নতুন ভবন নির্মাণ হওয়ার পর পুরোনো আধা পাকা টিনের ঘরটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করার কথা ছিল প্রধান শিক্ষকের। পরে আমরা জানতে পারলাম, গোপনে স্কুলের ঘর বিক্রি করা হয়েছে।’

 

তবে অভিযুক্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শিরিনা আক্তার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এগুলো মিথ্যা ও বানোয়াট। এটি একটি মহলের ষড়যন্ত্র।’ তিনি কোনো অনিয়ম করেন নাই। স্কুলের পুরোনো টিনের ঘরটি তিনি বিক্রি করেন নাই। পুরোনো ঘরের টিন দিয়ে স্কুলের গেইট বানিয়েছেন আরো কিছু টিনের বেড়া স্কুলের পাশেই আছে বলে জানান।

 

এসএমসির বর্তমান সভাপতি মো. শাহজালাল জানান, সম্প্রতি তাকে স্কুলের সভাপতি করা হয়েছে। তিনি সভাপতি হওয়ার পরে শুনেছেন স্কুলের পুরোনো টিনের ঘরটি নিয়ে কি যেন সমস্যা আছে, পূর্বের কমিটির লোকজন স্কুলের পুরোনো ঘর বিক্রি অথবা কি যেন সমস্যা করেছেন এর বেশি কিছু জানেন না বলে তিনি।

 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিকুল ইসলাম সরকার জানান, গেজেট ঘোষণার পর স্কুলের জমি, ভবন ও মালামাল সবকিছুর মালিক সরকার। সেখানে পরিত্যক্ত ঘর বা অন্য কোনো মালামাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে টেন্ডার ছাড়া বিক্রি করা যাবে না। যদি কোনো শিক্ষক গোপনে স্কুলের মালামাল বিক্রি করে তদন্তে তা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ