“সংগ্রামে-অর্জনে চাঁদপুরের নারীগণ” গ্রন্থের পাঠ পর্যালোচনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৪:৩৮
Link Copied Successfully!
তরুণ লেখক আশিক বিন রহিমের লেখা ‘সংগ্রামে-অর্জনে চাঁদপুরের নারীগণ’ গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্য মঞ্চ ও আপনের যৌথ আয়োজনে ৬ জুলাই বিকে়লে চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে এ পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন‌। প্রধান আলোচক ছিলেন প্রবন্ধিক ও‌ গবেষক ড. সরকার আবদুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন‌ বলেন, বাংলাদেশের অনেক সূর্যসন্তানদের জন্মভূমি এই চাঁদপুর জেলা। যারা নিজেদের জীবন ও কর্মের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন এবং চাঁদপুরকে আলোকিত করেছেন। তাদের মধ্যে অসংখ্য নারী রয়েছেন। ‌এমন সব আলোকিত নারীদের জীবন-ও কর্ম নিয়ে আশিক বিন রহিম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন।
তিনি আরো বলেন, আশিক বিন রহিম একজন তরুণ প্রতিভাবান ও‌ পরিশ্রমী লেখক। ‌ চাঁদপুরকে নিয়ে এর আগেও তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। ‌’সংগ্রামে-অর্জনের চাঁদপুরে নারীগণ’ গ্রন্থটিতে যে ২৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে,‌ আমি মনে করি এই সম্মান তাদের প্রাপ্য। এই গ্রন্থটির মাধ্যমে চাঁদপুরের আলোকিত নারীদের সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে।
তিনি এমন বই লেখার জন্য আশিক বিন রহিমকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন‌ জানান।
যাদের নিয়ে এই গ্রন্থটি লেখা তাদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কণ্ঠসৈনিক মুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা, চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মুনিরা আক্তার ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার।
অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।
আপনের সভাপতি রোটারিয়ান ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে ও সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আপনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, কবি ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, কবি সুমন কুমার দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য কবি আব্দুল্লা-হিল কাফি, নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গনি, লেখক আশিক বিন রহিমের বড় ভাই আলী আকবর শেখ, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. নূরে আলম পাটওয়ারী, বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, কবি ও লেখক কবির হোসেন মিজি, কবি জাহিদ নয়ন, কবি আবু হানিফ, বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, আপনের যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মোনা চৈতি, সাংগঠনিক সম্পাদক আলামিন মুন্সী, সাহিত্য মঞ্চে সদস্য সদস্য তৈয়বসহ অন্যান্য লেখক ও সাহিত্যকর্মীবৃন্দ। ‌

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু