মেসির চোখে মার্টিনেজই বিশ্বসেরা গোলরক্ষক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৪ | ৫:০৩
Link Copied Successfully!

২০২১ সালের ২৪ জুন। অধিনায়ক লিওনেল মেসির হোটেল কক্ষে আর্জেন্টিনার পুরো স্কোয়াড একে একে প্রবেশ করলো। প্রত্যেকের হাতেই অধিনায়কের জন্য ছোট উপহার। সেদিন যে লিও মেসির জন্মদিন। খালি হাতে এলেন একজন। নাম তার এমিলিয়ানো মার্টিনেজ। অধিনায়ক মেসিকে তিনি উপহার দিতে চেয়েছিলেন শিরোপা। সত্যি সত্যি সেটাই করলেন দিনকয়েক পর। 

গোলবারের নিচে অনন্য এমিলিয়ানো মার্টিনেজ এনে দিলেন ২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস আর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিমানবীয় এমি আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বকাপের শিরোপাটাও।

চিত্রটা বদল হলো না ২০২৪ সালে এসেও। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি মিস। আরও একবার পরাজয়ের শঙ্কা। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। নেপথ্যের নায়ক সেই এমিলিয়ানো। ইকুয়েডরের দুই পেনাল্টি ঠেকিয়ে আবার প্রমাণ করলেন পেনাল্টিতে নিজের মুন্সিয়ানা।

বিজ্ঞাপন

মেসি এমিকে কতটা ভালোবাসেন তার নমুনা দেখা গিয়েছে অজস্রবার। আর গোলরক্ষক এমিলিয়ানো মেসিকে মানেন আদর্শ। তার জন্য যুদ্ধে যাওয়ার ঘোষণাটাও দিয়ে রেখেছিলেন এই গোলরক্ষক। মেসিকে আরও একবার এমিলিয়ানো রক্ষা করেছেন ইকুয়েডর ম্যাচে।

ম্যাচ শেষে মেসিও তাই কৃতজ্ঞতা জানালেন এমির প্রতি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করা এক পোস্টে মার্টিনেজকে দিয়েছেন বিশ্বের সেরা গোলকিপারের স্বীকৃতি, ‘আরও একটি ধাপ…কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা অনেক ভুগেছি। আমরা সেমিফাইনালে উঠেছি, সে জন্য সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। এগিয়ে যাও আর্জেন্টিনা।’

ইনস্টাগ্রামে এই পোস্টের আগে টেক্সাসে ইকুয়েডরকে হারানোর পর সংবাদমাধ্যমেও মার্তিনেজের প্রশংসা করেন মেসি, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’

বিজ্ঞাপন

কোচ লিওনেল স্কালোনিও ম্যাচের পর মেতেছিলেন মার্টিনেজের বন্দনায়, ‘আমি গোলকিপিং কোচ নই। কিন্তু যখন তারা গোল সেইভ করে তারা বিপক্ষ দলের ওপর আধিপত্য দেখায়, খেলা থেকে ছিটকে দেয়। আর সে (এমি মার্টিনেজ) গোল বাঁচায়। এমনভাবে গোল ঠেকায়, যেন সে মাঠকেই আওয়াজ করতে বাধ্য করে। এটা ভাল দিক, সে আর্জেন্টাইন।’

এদিকে আজ আরও একবার পেনাল্টি শ্যুটআউট দেখেছে কোপা আমেরিকা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা চলে যায় টাইব্রেকারে। যেখানে ভেনেজুয়েলাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমির টিকিট কেটেছে কানাডা। বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সিতে সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা