প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৪ | ৫:৫৮
Link Copied Successfully!

চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার শূরসহ ৩ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অপর দুই আসামি হলেন, ডা. মো. আনিছুর রহমান ও অসিম কুমার দাস। তারা দুইজনেই প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত।

বৃহস্পতিবার (৪ জুলাই) একই দপ্তরের চিফ সাইন্টিফিক অফিসার (পরিচালক) ডা. আজিজুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন।

বিজ্ঞাপন

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এদিন বাদী পক্ষে অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ, সাইদুর রহমান সেলিম এবং জানোকি শুনানিতে অংশগ্রহণ করেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি প্রতিদিনের ন্যায় যথানিয়মে অফিস করার জন্য গত ২৪ জুন সকাল ১১টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দেশ্যে রওনা হন।

বিজ্ঞাপন

এরপর কৃষি সম্প্রসারণ ও কেআইবির মাঝ বরাবর ২ ও ৩নং আসামি পূর্ব থেকেই দেশীয় অস্ত্র নিয়ে বাদীর গাড়ির গতিরোধ করেন। এরপর তারা বাদীকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন।

বাদী গাড়ি থেকে নামলে ২নং আসামি বাদীকে জড়িয়ে ধরে এবং ১নং আসামি ডা. মলয় কুমার শূর হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেন।

৩ নং আসামি তার হাতে থাকা লোহার রড দিয়ে বাদীর পিঠে আঘাত করেন রক্তাক্ত জখম করেন।

এ সময় তিনি আসামিদের আঘাতে মাটিতে পড়ে গেলে ১ নং আসামি বাদীর পকেট থেকে নগদ ২২টি ১ হাজার টাকার নোট মোট ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যান।

আসামিরা বাদীকে মারধর করতে থাকলে বাদী প্রাণের ভয়ে চিৎকার দিলে আসামিরা দ্রুত চলে যান এবং যাওয়ার সময় হুমকি দেয় বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করলে বাদীর জীবন শেষ করে দেবে।

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা