রাসেলস ভাইপারকে বিদায় জানালেন পরীমণি!

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৪ | ৫:৪০
Link Copied Successfully!

ঢাকাই চিত্রনায়িকা প‌রীম‌ণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। শোনা যাচ্ছে, চাকরি হারাতে যাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (২৫ জুন) বাধ‌্যতামূলক অবসর দিতে পিএস‌সির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একই দিনে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমণি।

সংবাদগুলো নিয়ে যখন সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই একটি স্ট্যাটাস দিয়ে আলোচনা আরও চাউর করে দিলেন পরীমণি। মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা লেখেন, ‘বাই বাই রাসেলস ভাইপার।’

বিজ্ঞাপন

তবে কাকে ‘রাসেলস ভাইপার’ বলে বিদায় জানালেন নায়িকা, তা অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি।

যদিও পরীমণি ওই ফেসবুক পোস্টের মন্তব্য ঘর বন্ধ রাখেন। তবে নেটিজেনরা ধারণা করছেন, তার এই পোস্ট সামাজিক মাধ্যমে চলমান ইস্যুকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা