সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শুরু শুক্রবার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২৪ | ৫:১৪
Link Copied Successfully!

আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আজ বৃহস্পতিবার অর্থাৎ ৭ জিলহজ রাত থেকেই মক্কা থেকে হজযাত্রীরা তাবুর শহর মিনার উদ্দেশে রওনা হবেন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা।

মিনায় হাজিরা ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত আদায় করবেন। ১৫ জুন ফজরের নামাজ আদায় করার পর রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশে। সেখানে দুপুরে হজের খুৎবা শুনবেন। এরপর এক আজানে হবে জোহর ও আসরের নামাজ। সূর্যাস্তের পর হজযাত্রীরা যাত্রা করবেন মুজদালিফার পথে। সেখানে আবার এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ তারা। এ রাতে অবস্থান করবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে।

১৬ জুন জামারায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করবেন হাজিরা। বড় জামরাতে পাথর নিক্ষেপ করে মিনায় কোরবানির পশু জবাই করবেন তারা।

বিজ্ঞাপন

কোরবানির পরপরই মাথা মুণ্ডন করে হজের ইহরাম ত্যাগ করবেন হাজিরা। এবার বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মুসল্লি হজ পালন করবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা