‘মৃত্যুদন্ড ধর্ষণের মূল সমাধান নয়’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৯, ২০২০ | ৩:১৪
Link Copied Successfully!

মৃত্যুদন্ডের নামে ধর্ষণ বিরোধী আইন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার পরিকল্পনার অংশ বলে মনে করেন সাবেক ডাকসু’র জিএস ও বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন একের পর এক ছাত্রলীগের পৈশাচিক নারী ধর্ষণের মহাউৎসবকে ধামাচাপা দিতেই সরকার তড়িঘড়ি ধর্ষণ বিরোধী আইন সামনে নিয়ে আসতে চায়। তবে মৃত্যদন্ড ধর্ষণের মুল সমাধান নয়। দেশের মা-বোনদের ইজ্জত রক্ষায় ছাত্রলীগকে নিষিদ্ধ করাই এখন জরুরী ।

তিনি বলেন, আওয়ামীলীগের দুঃসাশনের জাঁতাকলে দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পিষ্ট হয়েছে । আজ স্বার্বিক পরিস্থিতি বলে দেয় স্বাধীনতার ৪৯ বছর পরে আবারও স্বাধীনতাকে খুঁজছি, গণতন্ত্র, ভোটাধিকার এবং মা-বোনদের ইজ্জত রক্ষায় যুদ্ধে নেমেছি।

তিনি সরকারের পদত্যাগ দাবী করে আরো বলেন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন ও ধর্ষণের রক্তে আওয়ামীলীগকে সাজিয়ে রেখেছেন। মানবাধিকারের উপর শিকল পরিয়ে দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে ধর্ষন ও গুম, খুনের রাজ্য বানিয়েছেন। এবার পদত্যাগ করুন অন্যথায় পতন অনিবার্য।

বিজ্ঞাপন

তিনি আজ ৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “সারাদেশে নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে “বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল” আয়োজিত মানব বন্ধনে এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সসভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আহমদ খান মন্টু পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী কমিটির সদস্য মোঃ রহমত উল্লাহ,সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষ, সাংস্কৃতিক দলের সহ সভাপতি তাজুল ইসলাম সেলিম, আব্দুল লতিফ হালিম, চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী আব্দুল বাকের, শাহবাগ থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম চন্দন, আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন রুদ্র প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা