চাঁদপুরে নৌকা প্রার্থীর ১৮ দফা ইশতেহার ঘোষণা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৯, ২০২০ | ১০:০৬
Link Copied Successfully!

‘আমি আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হলেও দল-মত নির্বিশেষে সকল নাগরিকের সেবায় কাজ করবো। শহরের যানজট সমস্যা দূরীকরণ, বর্জ্যব্যবস্থাপনার পরিবর্তন এবং পৌর অডিটোরিয়াম খুব সহসাই চালু করা হবে।’

চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ১৮ দফা নির্বাচনী ইশতেহারে লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

চাঁদপুর শহরের নতুনবাজার জেএম সেনগুপ্ত রোডে অবস্থিত নৌকা মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডাঃ জেআর ওয়াদুদ টিপুর সভাপ্রধানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।

নির্বাচনী ইশতেহারে অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল উল্লেখ করেন, মেয়র পদে নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে তিনি তাঁর নির্বাচনী ইশতেহার বাধ্যতামূলক বাস্তবায়ন করবেন। শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট নিরসনসহ আরো যেসব জনগুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো তিনি পরিকল্পনা মোতাবেক বাস্তবায়ন করবেন এবং পৌর অডিটোরিয়াম চালু, ভর্তুকি দেয়া পৌরসভার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের উদ্যোগ তিনি নেবেন।

মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল তাঁর বক্তব্যে আরো বলেন, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীনতম একটি পৌরসভা চাঁদপুর। কিন্তু আশানুরূপভাবে এই পৌরসভার খুব বেশি উন্নয়ন হয়নি। আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে আমি মেয়র নির্বাচন করছি। এই নৌকা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক। এই দেশের জনগণ নৌকার প্রতি আস্থা রেখেছে বলেই বাংলাদেশ বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি আধুনিক, উন্নত, ব্যবসাবান্ধব ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি মেয়র পদে নির্বাচন করছি। আমি কথা দিচ্ছি, মেয়র নির্বাচিত হলে চাঁদপুর পৌরসভাকে কেবল দুর্নীতিমুক্ত করবো না, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ উপস্থাপন করবেন। আমরা নৌকার প্রার্থী, নেতা-কর্মী-সমর্থকরা একটি সুন্দর-সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি। আর সেজন্যে সাংবাদিকদের কাছে এ সহযোগিতা কামনা করছি।

শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, চাঁদপুরে নৌকার পক্ষে আওয়ামী লীগের সবাই এক এবং অভিন্ন। আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এই নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা