এবার ফরিদগঞ্জে ভাগনি ধর্ষণের দায়ে খালু আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৮, ২০২০ | ৯:০৬
Link Copied Successfully!

আপন খালু কর্তৃক ধর্ষণের শিকার হলো এক কিশোরী। টানা ১৩দিনে আটককে রেখে ধর্ষণের পর তাদের উদ্ধারের পর পরিবারের লোকজন অভিযুক্ত ধর্ষক কামরুল ইসলাম (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করে ।

ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর গ্রামে ঘটে ।


জানা গেছে, রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার (১৬)কে তার আপন খালু কামরুল ইসলাম গত দুই বছর পূর্বে জোরপূর্বক ধর্ষণ করে ।

বিজ্ঞাপন

ওই সময়ে সে কৌশলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন সে ফাতেমাকে ধর্ষণ করে আসছে। সর্বশেষ সে গত ২৫ সেপ্টেম্বর ফাতেমা কৌশলে অপরহরণ করে পাশ^বর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় একটি বাসায় আটকে রাখে। সেখানে টানা ১৩দিন কিশোরীটিকে ধর্ষণ করে।

এদিকে মেয়ের খোঁজ করে এক পর্যায়ে তার পরিবারের লোকজন গত বুধবার রাতে রায়পুর উপজেলার নতুন বাজার এলাকা থেকে কামরুল ইসলামকে আটক করে এবং ফাতেমাকে উদ্ধার করে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে ফাতেমার মা শামছুন্নাহার বাদী হয়ে ধর্ষণ ও পণ্যগ্রাফী আইনে রাতেই ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদ হোসেন জানান, রাতেই মামলা গ্রহণ করে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিম কিশোরীটিকে ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনী বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা