চাঁদপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৫, ২০২৪ | ২:০২
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ব্যাংককলোনী এলাকায় চিরকুট লিখে মো. সালাউদ্দিন মিয়া (৪৫) নামে ব্যাক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এবং মতলব উত্তরে শাহাদাত হোসেন প্রধান (২৭) নামে যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার (৪ জুন) রাতে শহরের ব্যাংককলোনী আনোয়ার হোসেন জেটের বাড়ীতে সালাউদ্দিন আত্মহত্যা করে এবং সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম নাউরী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবক শাহাহাতের মৃত্যু ঘটে। সালাউদ্দিন সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।

তিনি স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে আনোয়ার হোসেন জেটের বাড়ীতে ভাড়া থাকতেন। পেশায় ছিলেন একটি বেসরকারি কোম্পানীর বিক্রয় কর্মী। সালাউদ্দিন আত্মহত্যার পূর্বে চিরকুটে কাউকে দায়ী না করে তার আত্মহত্যার কারণ লিখেছেন। তার ক্ষোভ ছিল অর্থ ও ভালোবাসার অভাব।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম বলেন, সংবাদ পেয়ে রাত ৯টায় ঘটনাস্থল থেকে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়না তদন্ত এবং আইনী পক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্ত করা হবে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শাহাদাত মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামের প্রধান বাড়ীর জালাল প্রধানের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবীকা নির্বাহ করতেন। তিনি দুই সন্তানের জনক।

শাহাদাতের ছোট বোন সুমাইয়া জানান, ভাই বিদ্যুৎস্পৃষ্ট হলে আমি দেখে চিৎকার দেই। লোকজন এসে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত প্রধানের মৃত্যু হয়। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় নিহত পরিবারের আবেদনের পরিপেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা