নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৩, ২০২৪ | ৭:১৯
Link Copied Successfully!

নটর ডেম কলেজ ঢাকার ২০২৪-২০২৫ সেশনে উচ্চ মাধ্যমিকে (একাদশ-দ্বাদশ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা মঙ্গলবার (৪ জুন) থেকে কলেজের ওয়েবসাইট থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে জমা দেবেন। আগামী ৭ জুন দুপুর ১২টায় ভর্তির ২য় তালিকা কলেজ প্রকাশ করা হবে।

সোমবার (৩ জুন) কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তারা মঙ্গলবার সকাল ৭টা থেকে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৫টার মধ্যে সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করতে পারবে। উল্লিখিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকলে আগামী ৭ জুন দুপুর ১২টায় ভর্তির ২য় তালিকা কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বছর উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন রাখা হয়েছে ১ হাজার ৮০০টি, ইংরেজি মাধ্যমে ৩০০টি। এছাড়াও কলেজের মানবিক শিক্ষা শাখায় আসন রাখা হয়েছে ৪১০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ৭৬০টি আসন। এবারও মোট আসনের দেড়গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব