
হাজীগঞ্জ বাজারে ওয়েলকাম সুপার শপের যাত্রা শুরু


হাজীগঞ্জ বাজারে ওয়েলকাম সুপার শপ উদ্ধোধন করা হযেছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজার কাতার কানাডা (কিউসি) টাওয়ারের নীচে এ সুপার শপের উদ্ধোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া।
ওইসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্রেতাকে ফ্রির নামে নিম্নমানের পণ্য দিয়ে প্রতারণা না করে মান সম্মত পণ্য দিয়ে সঠিক ব্যবস্যা করুন। ফ্রি না দিযে গুণগতমানের দিক ঠিক রেখে ব্যবস্যা করুন।



সুপার শপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সেলস্ ম্যানেজার মুমু আক্তার। এতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি আলী আশরাফ দুলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, বিশিষ্ট্য ব্যবসায়ী সালাহ উদ্দিন মামুন ফারকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানে হোম ডেলিবারির সু- ব্যবস্থা রয়েছে।

























