স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২, ২০২৪ | ১১:১৭
Link Copied Successfully!

ঝালকাঠির নলছিটিতে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশনে এক নারী।

 

শুক্রবার (৩১ মে) বিকেল থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন। ঘটনাটি উপজেলার নাচনমহল ইউনিয়নের চাঁদপুরা গ্রামের।

বিজ্ঞাপন

 

ভুক্তভোগী চম্পা বেগম উপজেলার ভবানীপুর এলাকার মৃত আব্দুল মন্নান ফরাজির মেয়ে। তার স্বামী রিপন খান চাঁদপুরা এলাকার দেলোয়ার খানের ছেলে।

 

বিজ্ঞাপন

গৃহবধূর অভিযোগ করে জানান, মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জেরে ২০২১ সালে তাদের বিয়ে হয়। বিয়ের বিষয়টি তখন তার স্বামী পরিবারের অন্য সদস্যদের জানায়নি। কিছুদিন সংসার করার পরে তার স্বামী ওমানে চলে যান। প্রবাসে গিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রিপন। এরপর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নান্নু মিয়াকে অবহিত করেন তিনি। পরে রিপনের পরিবারের সঙ্গে মেম্বারের মধ্যস্ততায় একাধিক সালিশ-বৈঠক হলেও প্রতিকার হয়নি।

 

রিপন খান বলেন, মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সালিশি ব্যবস্থার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

 

চম্পা বেগম জানান, গত ২৩ মে রিপন দেশে ফেরেন। এরপর শুক্রবার বিকেলে স্ত্রীর মর্যাদার দাবিতে রিপনের বাড়িতে যান তিনি। তাকে দেখে রিপন বাড়ি থেকে পালিয়ে যান। আর তার শ্বাশুড়ি ও দেবররা তাকে মারধর করার হুমকি দেন। খবর পেয়ে স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা ওই বাড়িতে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন।

 

গৃহবধূর বড় বোন রেহানা বেগম জানান, রিপন বিদেশে যাওয়ার সময় আড়াই লাখ টাকা নিয়েছেন। এরপরও কয়েক দফায় আমার বোনের টাকা চেয়েছেন। রিপনের মা ও ভাইয়েরা আমার বোনকে মারধরের হুমকি দিচ্ছেন।

 

স্থানীয় নাচনমহল ইউনিয়নের পরিষদ সদস্য নান্নু মিয়া বলেন, চম্পা বেগম স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে শুক্রবার বিকেল থেকে রিপনের বাড়িতে অবস্থান নিয়েছেন। বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ