বিচ্ছেদ হলো অর্জুন-মালাইকার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৪ | ৫:১০
Link Copied Successfully!

বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক দীর্ঘ ৬ বছরের। খবরটি যখন প্রকাশ্যে আসে, সে থেকেই তোলপাড় শুরু হয় বলিউডের অন্দরমহলে। বয়সে অসম এই জুটির প্রেম নিয়ে জলঘোলাও কম হয়নি। এক পর্যায়ে তাদের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনও ওঠে। এবার শোনা যাচ্ছে, বিচ্ছেদ নিয়ে ইতোমধ্যে বোঝাপড়া শেষ করেছে এই তারকা যুগুল। তবে গুঞ্জন নয়, সত্যিই আলাদা হয়ে যাচ্ছেন অর্জুন-মালাইকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, অর্জুন-মালাইকার এক ঘনিষ্ঠ সূত্র তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছে। কাগজে-কলমে নাকি তাদের সই-ছাপ্পাও সম্পন্ন। তবে এমন সিদ্ধান্ত নিয়ে কেউ কারও পক্ষে এখনও মুখ খোলেননি। কারণ, একে অপরের প্রতি শ্রদ্ধা আর সম্মান আজও অটুট রয়েছে অর্জুন-মালাইকার।

এদিকে বিচ্ছেদের গুঞ্জন চলতেই তাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশের কথা উঠেছিল। এমন ধারণার প্রেক্ষিতে অর্জুন-মালাইকার ওই সূত্র জানিয়েছে, তাদের বিচ্ছেদের ব্যাপারে কেউ নাক গলাক, সেটি তারা চাননা। তাই বিষয়টি গোপন রেখেই তারা বিচ্ছেদটি সম্পন্ন করেছেন। তবে বিচ্ছেদ হলেও একে অপরের শ্রদ্ধাশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী মালাইকার এটিই প্রথম বিচ্ছেদ নয়। এর আগে ২০১৭ সালে ১৮ বছরের সংসারের ইতি টেনে বিচ্ছেদ ঘটে আরবাজ খান ও মালাইকার। এর কয়েক বছর পর নতুন প্রেমের ছোঁয়া লাগে মালাইকার। বয়সে ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে শুরু করেন প্রেম। তখন গুঞ্জন ওঠে, অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা।

বিজ্ঞাপন

গত বছরের মাঝামাঝি সময়ে অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। এ সময় অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। তাতেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। বয়সে অসম, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে নিজের পুত্রবধূ করতে মোটেই রাজি নন বনি কাপুর- বিচ্ছেদের কারণ হিসেবে এমনটিই ধারণা করছেন অনেকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা