
ফরিদগঞ্জে গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৭নং পাইকপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামে গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একজন নিহত হয়েছে ।
নিহত মনজুর হোসেন (৪০) ৩ নং সুবিদপুর ইউনিয়নের শ্রী কালিয়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন ট্রাক চালক।


পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন ভূঁইয়া জানান, পল্লী বিদ্যুতের কারেন্টের তার ছিড়ে গাছের সঙ্গে জড়ানো ছিল। মনজুর হোসেন গাছে উঠলে বিদ্যুতের স্পর্শে আটকে যায়। তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে নিচে নামানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।








