
চাঁদপুর শহর রক্ষা বাঁধের ২০ মিটার দেবে গেছে
Link Copied Successfully!


ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে চাঁদপুরের পুরান বাজার হরিসভা মন্দির এলাকায় শহর রক্ষাবাদের অন্তত ২০ মিটার মেঘনা নদীতে দেবে গেছে।
দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনার উত্তাল ঢেউ সোমবার বিকেলে বাঁধে ভাঙ্গন ধরে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের লোকজন বালিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চালায়।
ভাঙ্গন আতঙ্কে নদীতীরের লোকজনের অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।


এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের কাছে ভাঙনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এখন কথা বলার পরিবেশ নেই। আগামীকালকে কথা বলবো।








