হজ্ব যাত্রীদের জন্য বাবুরহাটে সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর আলোচনা ও দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৬, ২০২৪ | ৭:২১
Link Copied Successfully!

চলতি বছরের আগামী পবিত্র হজ্ব পালনের জন্য বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরব পৌঁছেছেন হাজারো হজ্ব যাত্রী। তারই অংশ হিসেবে ইতিমধ্যে নিবন্ধনকৃত বেসরকারি হজ্ব এজেন্সি সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ থেকে এবছর ৩৫০ জন হজ্ব যাত্রীর হজ্বে যাওয়ার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

এ উপলক্ষে শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় চাঁদপুরের বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এজেন্সির আঞ্চলিক অফিসে হাজীদের মাঝে তাদের টিকেট, ভিসা সহ সকল কাগজাদি হস্তান্তর করা হয়। সেই সাথে সকল হজ্ব যাত্রীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

 

সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাইরুল ইসলাম নয়ন।

 

বিজ্ঞাপন

হাফেজ মোঃ আব্দুর রহমান নূর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ২০২৪ সালের হজ্ব যাত্রীদের জন্য দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাজার জামে মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মুফতি ফারুক আহমদ।

 

সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসার জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ওমরাহ্ ও হজ্ব যাত্রীদের ভিসা এবং রিটার্ন এয়ার টিকেট, তিন বেলা সুস্বাদু বাংলাদেশী খাবারের ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স, মক্কায় হারাম থেকে ও মদিনা মসজিদে নববী থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেলে থাকার ব্যবস্থা, মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনের ব্যবস্থা রয়েছে।

 

উল্লেখ্য, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটি ওমরা হজ্বের গ্রুপ সৌদি আরবের উদ্দেশ্য রওনা দিবেন। কেউ যদি উক্ত ওমরা হজ্ব গ্রুপে যুক্ত হতে চান তাহলে সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর আঞ্চলিক কার্যালয় বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের ২য় তলায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিস্তারিত জানতে ০১৮৪০৬২৭৩৮৯ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা