ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ: আহত দশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২১, ২০২৪ | ১:৫৪
Link Copied Successfully!

রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  পালটাপালটি হামলার এ ঘটনায় দুই প্রার্থীর ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর হাইস্কুল কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদের (ঘোড়া) ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শফিরের (মোটরসাইকেল) কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন। এ সময় উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। তারা পরস্পরের ওপর হামলা-পালটাহামলা করেন। ফলে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে দুই পক্ষের কর্মী-সমর্থকদের কেন্দ্র এলাকা থেকে বের করে দেয়।

এদিকে এ ঘটনায় আহতরা হলেন— আমজাদ হোসেন (৪৬) আছের প্রামাণিক (৪০), শহিদুল ইসলাম (৩৬), সান্টু আলী (২৫), নান্টু আলী (৩৫) আব্দুর রাজ্জাক (৫০) ও আব্দুল হাকিমসহ (৪৫) ১০ জন।

বিজ্ঞাপন

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক জানান, মঙ্গলবার সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয়কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ষষ্ঠ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকে লড়ছেন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ